1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাফলংয়ে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৭১ Time View

জয়, সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলং সীমান্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় কাওসার মিয়া নামে এক যুকবের লাশ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশে অপরাগতা জানান তিনি।

কাওসার মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম হবিবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় তার পকেটে একটি মোবাইল ফোন মিলে। তা থেকে নিহতের পরিচয় জানতে পারে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্প থেকে প্রায় পাঁচশ’ গজ দূরে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মোবাইল ফোন উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ফোনের সূত্র ধরে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com