1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭.৪৭ এএম
  • ১৪৪ Time View

চল্লিশ ছুঁই ছুঁই বয়স হলেও এখনও যেন থামার নামগন্ধ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বুধবারও (১৪ আগস্ট) আল নাসরের হয়ে গোল করেছেন তিনি, দল উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে।

সেমিফাইনালে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। আয়মান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করে দলকে ফাইনালে তুলেন। শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা। হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে।

প্রতি বছর সেমিফাইনাল দিয়ে শুরু হয় সৌদি সুপার কাপ। লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৪ দল অংশ নেয় এতে। গত মৌসুমে লিগ ও কিংস কাপ দুটিতেই চ্যাম্পিয়ন হয় আল হিলাল, রানার্সআপ হয় আল নাসর। যে কারণে লিগের বাকি দুই সেরা দল হিসেবে এবারের ‍সুপার কাপের সেমিফাইনালে খেলে আল তাউন ও আল আহলি।

সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৮ মিনিটেই আল নাসরকে গোল এনে দেয়ায় অবদান রাখেন রোনালদো। তার অ্যাসিস্টে গোল করেন আয়মান। দ্বিতীয় গোলটি অবশ্য রোনালদোই করেন। তাতে ২-০ গোলের জয় পায় আল নাসর।

৭১ ম্যাচের আল নাসর ক্যারিয়ারে রোনালদোর এটা ৬৫তম গোল, এবারের মৌসুমে যা প্রথম। আল নাসরে নিজের প্রথম মৌসুমে ১৪টি ও ২০২৩-২৪ মৌসুমে ৫০টি গোল করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com