1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক বদলি

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১০.১৯ পিএম
  • ১৪৭ Time View

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক বদলি হয়েছে। বেশ কয়েকজনকে নতুন দপ্তর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে।

এ ছাড়াও, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, আরআরএফের অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, এপিবিএন-৩ এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, এপিবিএন-৭ এর অতিরিক্ত ডিআইজি খো. ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, পৃথক এক আদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com