1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দুর্গাপূজায় ৩দিন ছুটির সুপারিশ করা হবে

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩.২১ পিএম
  • ২৮০ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 
 
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে দাবি করে এর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা।
 
এ বিষয়ে এম সাখাওয়াত হোসেন জানান, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ বিষয়ে তাদের দেয়া সব দাবি কেবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। যেসব দাবি কেবিনেট বৈঠক ছাড়াই সমাধান করা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com