1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১০.২৬ পিএম
  • ১৮২ Time View

ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন ওঠে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে। সাবেক এই সংসদ সদস্যকে ক্রিকেটে আর পাওয়া যাবে কি না সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে আজ রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সব ধোঁয়াশার অবসান হয়েছে। দেশসেরা অলরাউন্ডারকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাঁহাতি স্পিনারের।

আজ সন্ধ্যায় আসন্ন পাকিস্তান সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে ফিরছেন মুশফিকুর রহিম। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। প্রায় ৫ মাস পর জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় মুশফিক।

এ ছাড়া এই সফরে তাসকিন আহমেদকে নিয়েও শঙ্কা ছিল। শঙ্কা কাটিয়ে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন ডানহাতি পেসার। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। শাহাদাত ছাড়া বাকি সবাই নিজের জায়গা ধরে রেখেছেন।

পরিবর্তিত সূচি অনুসারে আগামী মঙ্গলবার সকালে লাহোরে যাবে বাংলাদেশ দল। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ অগাস্ট পর্যন্ত  অনুশীলন করবে। এরপর ১৭ আগস্ট যাবে ইসলামাবাদে। সেখানেও চলবে তিন দিন অনুশীলন। ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ টেস্ট দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (শুধু দ্বিতীয় টেস্ট), সৈয়দ খালেদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com