1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পদত্যাগ করলেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১০.০০ পিএম
  • ১৪৭ Time View

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর পদত্যাগ করলেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি। আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে অপর পাঁচ বিচারপতি পদত্যাগ করেন বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

এই পাঁচ বিচারপতিরা হলেন—বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

আপিল বিভাগে সাতজনের মধ্যে ছয়জন পদত্যাগ করেন। বাকি থাকলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে রয়েছেন। তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে আপিল বিভাগ থেকে ছয়জন বিচারপতি পদত্যাগ করার পর হাইকোর্ট থেকে জ্যেষ্ঠতার বিবেচনায় আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে বলে জানা গেছে।

এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে এনটিভি অনলাইনকে সুপ্রিম কোর্টে জনসংযোগ কর্মকর্তা শফিকুল এ  তথ্য জানান।

প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী স্বপন শিকদার জানান, ওবায়দুল হাসান এখনও নিজ বাসভবনেই অবস্থান করছেন।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।

এ ছাড়া বেলা ১১টার দিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে ঢল নামে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূলভবনসহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com