1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

রূপালী ব্যাংকের এজিএম-ইজিএম ফের স্থগিত

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ২.২৭ পিএম
  • ৪৮৬ Time View

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) ফের স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ৭ আগস্ট ব্যাংকটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ব্যাংকটির এজিএম ও ইজিএম পুনরায় স্থগিত করা হয়। এ নিয়ে একাধিকবার স্থগিত ও তারখি পরিবর্তন করেছে রূপালী ব্যাংক। পাশাপাশি কোম্পানিটি পরবর্তীতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানিয়ে দিবে বলে জানিয়েছে।

জানা যায়, শুরুতে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরবর্তীতে ১ আগস্ট এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানায় রূপালী ব্যাংক। নতুন তারিখ অনুযায়ী ৫ আগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি ছুটির কারণে তা ফের পিছিয়ে যায়।

গতকাল আবার ডিএসইতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ ঘোষণা করে ব্যাংকটি। নতুন সূচি অনুযায়ী আজ ব্যাংকটির ঘোষিত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফের এজিএম ও ইজিএমের স্থগিতাদেশ দেয় রূপালী ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com