1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ জেতালেন সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৩.১০ পিএম
  • ২৪৪ Time View

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় সোমবার (০৫ আগস্ট) নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে বাংলা টাইগার্স। অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান। তিনি বল হাতে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। ২টি ক্যাচ ধরেন এবং ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জেতান।

এই জয়ে ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলা টাইগার্স। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মন্ট্রিল টাইগার্স।

রাতে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে সারে জাগুয়ার্স। ব্যাট হাতে তাদের সেরা ছিলেন শ্রেয়াস মোভা। তিনি ২ চারে করেন ২১ রান। এছাড়া বিরেনদীপ সিং ১ চার ও ১ ছক্কায় ১৭, সুনিল নারিন অপরাজিত ১৬, মোহাম্মদ নবী ১৩ ও হামজা তারিক ১০ রান করেন।

বল হাতে বাংলা টাইগার্সের কুর্টিস ক্যাম্ফার ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাকিব, ডেভিড ভিসে, শরিফুল ইসলাম ও ডিলন।

রান তাড়া করতে নেমে সাকিবের ৪ চার ও ১ ছক্কায় করা ৩৬, রহমানুল্লাহ গুরবাজের ১৯, মুহাম্মদ ওয়াসিমের ১৬ ও ইফতিখার আহমেদের ১২ রানের ইনিংসে ভর করে ১৭.৩ ওভারেই জিতে যায় বাংলা টাইগার্স।

বল হাতে মন্ট্রিলের বেন লিস্টার ৪ ওভারে ১ মেডেনসহ ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া লোগান ফন বিক ২টি ও সুনিল নারিন ২টি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com