1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৮.১৯ এএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ২৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ মনজুর আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোঃ সাইফুল্লাহ্, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, পর্যবেক্ষক সাইদুর রহমান ও আলমগীর কবির, শেয়ারহোল্ডারগন, ব্যাংকের শুভাকাঙ্খী, অতিথিবৃন্দ ও অডিটরের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সচিব মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ সভা পরিচালনা করেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দসহ সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধি পূর্বক আকর্ষনীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীবৃন্দের প্রতি আহবান জানান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া।

উল্লেখ্য, ২৫তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ৫% লভ্যাংশ প্রদানসহ অন্যান্য সকল আলোচ্যসূচী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com