1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

গুলি কেন করতে হলো? প্রশ্ন চঞ্চল চৌধুরীর

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১১.০৯ পিএম
  • ১৯৭ Time View

জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায় করতে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্নভাবে প্রতিবাদ করছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়ার অনেকেই। পেশাগত কাজে দেশের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশে ফিরে হতবাক হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজ গুলো দেখে হতবাক হয়েছি। হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো?’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না? যা ঘটে গেলো এটা যেমন কাংক্ষিত নয়, তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!’

রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা। শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাঁজা যে প্রাণ গুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে?’

সবশেষে অভিনেতা লিখলেন, ‘যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) থেকে বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com