1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ আলমডাঙ্গায় আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহার; অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে এমপি রাসেল

ঘোড়াঘাটে পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের দায়ে ২ শিক্ষক আটক

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও উত্তর তৈরির দায়ে দুজন শিক্ষককে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

রোববার (৭ জুলাই) সকাল ১১টায় ৩ নম্বর সিংড়া ইউনিয়ন কশিগাড়ি জামে মসজিদে এইচএসসি পরীক্ষার প্রশ্ন পত্রের উত্তর তৈরির সময় হাতে-নাতে দুই শিক্ষককে আটক করা হয়। এসময় বই, চারটি মোবাইল ফোন এবং ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান নূর ইসলাম (৫২) এবং ডুগডুগি দেওগা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম (৪০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা এইচএসসির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে কশিগাড়ি জামে মসজিদের বারান্দায় ১০/১৫ জন ব্যক্তি এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তর পত্র তৈরি করছেন বলে জানা যায়।  সেখানে অভিযান পরিচালনা করে আলামতসহ দুই শিক্ষককে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘প্রশ্নপত্র  ফাঁসের বিষয়ে ও শিক্ষকদের দ্বারা উত্তরপত্রের সমাধান তৈরির বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com