1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

পাতাল রেলে গুলি, বহু হতাহত নিউইয়র্কে

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১২.৩৪ পিএম
  • ১৯১ Time View

নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিতে অন্তত ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। জরুরি সেবা কর্মীরা ১৩ ব্যক্তির আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। খবর- বিবিসির

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিউইয়র্কের সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

পুলিশ জানাচ্ছে, স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে এখনও পলাতক রয়েছে।

নিউইয়র্কের দমকল বাহিনী বিবিসিকে জানিয়েছে, তার প্রথমে খবর পান যে স্টেশনের ভেতর থকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তার দেখতে পান বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছে পড়ে আছে।

পুলিশ বলছে, হামলাকারীর পরনে নির্মাণকর্মীদের কমলা পোশাক ছিল এবং সে গ্যাস মাস্ক পরে ছিল। কিন্তু সে কেন এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্র নিজের নিরাপত্তার স্বার্থে ঐ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com