1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বগুড়া আজিজুল হক কলেজে পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫.৩২ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাবের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) কলেজে অনুষ্ঠিত ফাইনালে অক্সিজেন দলকে হারিয়ে মৃত্তিকা দল চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে। 

ছায়া সংসদের আদলে  আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার  চূড়ান্ত পর্বের প্রস্তাবনা ছিল ‘দক্ষ প্রশাসনই পারে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে’। সরকারি দল হিসেবে মৃত্তিকা দল অংশ নিয়ে প্রস্তাবনার পক্ষে প্রতিভাকে কাজে লাগিয়ে সাবলীলভাবে যুক্তি তর্কে মন জয় করে নেয় বিচারকসহ উপস্থিত অতিথি ও দর্শকদের। 

ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কে অংশগ্রহণ করেন মেহেরিন আক্তার রিয়া, মন্ত্রী ফারহানা ফরহাদ ও সংসদ সদস্য অসীম কুমার। 

অক্সিজেন দলের মেহেদী হাসান বাপ্পি বিরোধীদলীয় নেতা হিসাবে বিতর্কে অংশ নেন। বিরোধীদলীয় উপনেতার আসনে উম্মে হাবিবা ও সংসদ সদস্য মহসীনা ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।  

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের প্রধান সমন্বয়ক মোস্তফা কামাল সরকার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। স্পিকারের দায়িত্ব পালন করেন ক্লাবের সদস্য নাজমুল হোসেন। 

এছাড়া ক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ কমিটির বাকি সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে ক্লাবের পক্ষ থেকে চাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com