1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৩.০৯ পিএম
  • ১২৪ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৭) নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবাও গুরুতর আহত হন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ বজ্রপাত ঘটে।

নিহত ফরহাদ হোসেন কাতলামারি গ্রামের ধান-চাল ব্যবসায়ী জিন্নাহ সর্দারের ছেলে। সে স্থানীয় ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।

বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশি বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। খবর পেয়ে আমিসহ কয়েকজন মেম্বার তাদের বাড়িতে গিয়েছিলাম। ইউএনও মহোদয় ও ওসিকে জানিয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত ফরহাদ হোসেনের চাচা মাজু মিয়া বলেন, ফরহাদ বাড়ির পাশের একটি পুকুর থেকে সন্ধ্যায় হাঁস ঘরে আনার জন্য যায়। এসময় নামাজের ওজু করছিলেন তার বাবা। হঠাৎ করে বিকট শব্দে দুই-তিনবার বজ্রপাত হয়। এর একটিতে ঘটনাস্থলেই ফরহাদ মারা যায়। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে  ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com