1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

প্যারাগুয়েকে উড়িয়ে ব্রাজিলের জয়

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০.৪৩ এএম
  • ১৩৮ Time View

কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে একের এক আক্রমণ পরও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস, এরপর গোলের দেখা পেয়েছেন সাভিও এবং লুকাস পাকেতাও, ফলে প্যারাগুয়ের জালে ৪ গোল দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এই জয়ের কোয়ার্টার ফাইনালে দৌঁড়ে টিকে রইল ব্রাজিল। শেষ ম্যাচে কলোম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

শনিবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের নেভাডায় অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি গোল করেছেন স্যাভিও। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল হজম করলেও পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা।

এদিন ম্যাচের শুরু আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু বার বার প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে বল হারাচ্ছিলেন ভিনিসিয়ুসরা। ৩১তম মিনিটে তো হতাশই করেন লুকাস পাকেতা। বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডারের হাতে লাগার সুবাধে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বারের বাইরে শট নেন তিনি।

তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিয়ুস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে বল বাড়িয়ে দেন পাকেতা। প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস।

এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্যারাগুয়ের রক্ষণের ভুলে বক্সে বল পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক গোলটি করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ভুলের মাশুল দিয়ে তৃতীয় গোলটি হজম করে প্যারাগুয়ে। গোলবারের সামনে থেকে বল ক্লিয়ার করতে দেরি করায় এগিয়ে গিয়ে বল জালে জড়ান ভিনিসিউস। এতে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ডি গ্রুপে একটি করে ম্যাচ খেলেছে দুই দেশ। ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে কলম্বিয়া, আর এখনো খাতা খুলতে পারেনি প্যারাগুয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com