1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধার নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ যমুনা থেকে উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১১.১৯ পিএম
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর সংলগ্ন যমুনা নদীতে  ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওমর ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

এলাকাবাসি জানায়, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মৃত ফারুক হোসেনের ভাই ফরিদ মিয়া দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই দুইজনকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। কারণ তাদেরকে বিবস্ত্র ও ক্ষতবিক্ষত অবস্থায় নদীতে পাওয়া গেছে।

পুলিশ তদন্ত করলে এ বিষয়টি স্পষ্ট হবে।  

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, ‘যমুনা নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com