শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও একটি মোটরাসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৫৭ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম সম্মানিত স্থানীয় নাগরিকদের সহায়তায় অদ্য ২৭ জুন ২০২৪ রাত আনুমানিক ১২.১০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন বারুইটারী সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি মোঃ জিয়ারুল ইসলাম @জুম্মান (২৫)’কে একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ২৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ । উক্ত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় পূর্বের ১ টি মাদক মামলার রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS