1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করছেন শাবনূর

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২৩৯ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। এরই মধ্যে অনেকটাই মুটিয়ে গিয়েছেন এই নায়িকা। সম্প্রতি ‘রঙ্গনা’ নামে নতুন সিনেমায় কাজ শুরু করেন। এবার ঘাম ঝড়িয়ে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিজেকে অনেকটাই ফিট করেছেন নায়িকা শাবনূর।

ইতোমধ্যেই ‘রঙ্গনা’ সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। তা দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝরিয়েছেন তিনি। সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে ফিট করেছেন এই নায়িকা।

শাবনূরের এ দুটো ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।’

গত মাসে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং করে সিডনিতে যান শাবনূর। খুব শিগগির দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com