1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ভোলায় এক সপ্তাহে ৮টি রাসেলস ভাইপার উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১১.৫৮ পিএম
  • ২৪৭ Time View

ভোলায় এক সপ্তাহে বিষধর ৮টি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। হঠাৎ লোকালয়ে আসা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে সদর উপজেলার শিবপুর চায়না ইপিজেড বালুর মাঠে একটি, তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাচারি বাড়ির সামনে একটি ও বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের জসিম হাওলাদারের বাড়িতে একটি রাসেলস ভাইপার পাওয়া যায়।

আগের দিন বুধবার (১৯ জুন) বিকেলে জেলার তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় একটি সাপ ধরা পড়ে। মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে পাকার মাথা এলাকায় বাড়ির পাশে রাসেলস ভাইপার পাওয়া যায়। ওই দিন রাতেই দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের জালু মাঝির ঘর থেকে আরও একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়।

এর আগে ১৬ জুন রোববার লালমোহন উপজেলার সৈয়দাবাদ এলাকার একটি বাড়িতে ও মনপুরার মেঘনা পাড়ে আরও দুইটি সাপ দেখা যায়। একের পর এক বিষাক্ত এ সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেয়ার কারণে হয়তো সাপগুলো লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।’

জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, এই সাপ বিষাক্ত। বিষক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com