1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটে সেপটিক ট্যাষ্কে বন্যার পানি ঢুকে দুর্গন্ধ ছড়াচ্ছে শহর জুড়ে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ২.২৮ পিএম
  • ১৯৫ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে সেপটিক ট্যাষ্কের ভেতরে বন্যার পানি ঢুকে দুর্গন্ধে ছড়াচ্ছে শহর জুড়ে। পানির সাথে ঢুকে পড়ছে সেপটিক ট্যাঙ্কের ময়লা বাসা বাড়ির ঘরে ঘরে এতে দুর্গন্ধে শহরবাসীর নাভিশ^াস হয়ে উঠেছে। বিশেষ করে উপশহর এলাকায় এর চিত্র ভয়াবহ। ময়লা-আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

এদিকে নগরীতে রোববার রাত থেকে ঈদের দিন ও বুধবার পর্যন্ত ভারী বর্ষণ ছিল। এর পর থেকে প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও সড়ক আবারও জলমগ্ন হয়ে পড়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি নগরীর ফায়ার সার্ভিসের অফিসটিও পানিতে তলিয়ে গেছে।

বুধবার (১৯ জুন) সকালে সিলেট নগরীর উপশহর এলাকার অনেক বাসায় কোমর সমান পানি ছিল। পানি আরো বাড়ার আশঙ্কায় উপশহর, যতরপুর, তালতলা, জামতলা, ছড়ারপাড়, কামালগড়, মাছিমপুর, ঘাসিটুলা, শামীমাবাদ এলাকাসহ নিচু এলাকার অনেক বাসিন্দা নৌকা ভাড়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে আশ্রয় কেন্দ্রে, আত্মীয়-স্বজনের বাসায় কিংবা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

বন্যা কবলিত এলাকার সড়ক গুলোতে মানুষজনের চলাচল অনেক কম। তবে অফিসগামী মানুষেরা পানি মাড়িয়ে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে। রোজভিউ হোটেলের সামনে দিয়ে উপশহরমুখী রাস্তায় ঘোলা,  নোংরা এবং দুর্গন্ধযুক্ত পানি থই থই করছে। সড়কের কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমর পানি। জমে থাকা পানিতে ভাসছে সেপটিক ট্যাঙ্কের ময়লা, বারোয়ারি ময়লা-আবর্জনা। এ পানি মাড়িয়েই স্থানীয় বাসিন্দারা চলাচল করছে। মাঝে মধ্যে সেই পানি মাড়িয়ে যেতে দেখা  গেছে, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাসহ অন্যান্য যানবাহন।

ভুক্তভোগী নগরবাসীরা জানিয়েছেন, মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন খাবার ও বিশুদ্ধ পানি। এ ছাড়া পানিবন্দী এলাকার বাসিন্দাদের মধ্যে শিশু, বয়স্ক ব্যক্তি, প্রসূতি ও নারীরা সবচেয়ে বেশি সমস্যায় আছেন। ক্ষতিগ্রস্ত এলাকায়, অটোরিকশা, টমটম এবং রিকশাচালকেরা যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com