1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘পুষ্পা ২’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১.৩৭ পিএম
  • ২০৩ Time View

চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’। তবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটি এদিন মুক্তি না পেয়ে বছর শেষে মুক্তি পাচ্ছে। 

১৫ অগাস্টের বদলে আগামী ৬ ডিসেম্বর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স। সিনেমার কিছু শুটিং এখনো বাকি আছে এবং পোস্ট প্রোডাকশন কাজের জন্য আরো সময় প্রয়োজন বলে মনে করছে প্রযোজনা সংস্থা। সেজন্য সিনেমা মুক্তির নতুন তারিখ ঠিক করেছে তারা।

মিথ্রি মুভি মেকার্স জানিয়েছে , প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর আমাদের সেরাটা দেওয়ার দায়িত্ব বেড়ে গেছে। আমরা সিনেমার কাজ সম্পূর্ণ করতে এবং সময়মত মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সিনেমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তটি চলচ্চিত্র, দর্শক এবং সমস্ত অংশীদারদের স্বার্থে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানের সঙ্গে আপস না করে বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া। নানা ভাষায় মুক্তি পাওয়া সিনেমার টিজার, গান হৃদয়গ্রাহী হয়েছে। এবং আমরা এমন সিনেমা করার প্রতিশ্রুতি দিই যা দর্শকরা সত্যিই পছন্দ করবেন।

প্রথমে কথা ছিল, গেল বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শুটিং শিডিউল নিয়ে জটিলতা, চিত্রনাট্যে রদবদল, অভিনয় শিল্পীদের মধ্যে মনোমালিন্যসহ নানা জটিলতায় মুক্তি আটকে যায়। তারপর কিছুদিন আগে ঠিক হয়, চলতি বছর ভারতের স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। কিন্তু সেই তারিখও পিছিয়ে গেল।

বান্দ্রেদি সুকুমারের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com