1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

সুপার এইটের ৭ দল চূড়ান্ত

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ১১.৩০ এএম
  • ২১৮ Time View

অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় সপ্তম দল হিসেবে সুপার এইটে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাকি রইল ১টি স্পট, যার দিকে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। সোমবার ভোর সাড়ে ৫টায় আরনস ভেল গ্রাউন্ডে খেলতে নামবে দুদল। এ ম্যাচে টাইগাররা কোনোমতে জিতলে আর কোনো সমীকরণ মেলাতে হবে না, সরাসরি উঠে যাবে সুপার এইটে। হারলে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের দিকে।

লঙ্কানদের বিপক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় শেষ ম্যাচ খেলতে নামবে ডাচরা। এ ম্যাচে জিতলে তাদের সুপার এইটে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই হারতে হবে, আবার নেট রানরেটেও ডাচদের এগিয়ে থাকতে হবে। দুদলই হারলে বাংলাদেশ সুপার এইটে যাবে, দুটি ম্যাচ ভেস্তে গেলেও একই ফল। কেননা ‘ডি’ গ্রুপে এখন ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ, ২ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্থান তিনে। নেট রানরেটে বাংলাদেশ ডাচদের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে।

‘ডি’ গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডের টিকিট পেয়েছে। এছাড়া অন্য ৩টি গ্রুপ থেকেই ২টি করে দল সুপার এইটে উঠে গেছে। ‘এ’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী যুক্তরাষ্ট্র। কপাল পুড়েছে পাকিস্তানের, এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে তারা। ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইটে উঠেছে, ‘সি’ থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com