1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

সুপার এইটে উঠেই সুখবর পেল যুক্তরাষ্ট্র

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ১১.২৩ এএম
  • ১৮০ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বিস্ময় যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছে দলটি, এবারের আসরে সহ-আয়োজকও দেশটি। প্রথমবারেই নিজেদের ইতিহাসের পাতায় তুলেছে তারা। যে দেশে ক্রিকেট নিয়ে মাতামাতি কোনো নেই, সেখানেই এখন চলছে উৎসব।

ভারত-পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে পড়েও যুক্তরাষ্ট্র উঠেছে সুপার এইটে। সুপার এইটে ওঠার পথে মার্কিনিরা হারিয়েছে পাকিস্তানকে। জন্ম দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। এমনকি গতবারের রানার্সআপ পাকিস্তান এবার বাদ পড়েছে গ্রুপপর্বেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল শুক্রবার (১৪ জুন) সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুটি লাভ হয়েছে যুক্তরাষ্ট্রের। সুপার এইটে ওঠার পাশাপাশি পেয়েছে আরেকটি সুখবর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল দলটি। পরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। আইসিসির নিয়ম অনুযায়ী, এই বিশ্বকাপের সুপার এইটে স্থান পাওয়া আট দল সরাসরি খেলার সুযোগ পাবে পরের আসরে। তাতেই, কপাল খুলেছে যুক্তরাষ্ট্রের।

নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। প্রথমবার অংশ নেওয়া দলটি আসর শুরু করে কানাডাকে হারিয়ে। এরপর, পাকিস্তানের সঙ্গে সুপার ওভারে পায় ঐতিহাসিক জয়। ভারতের সঙ্গে তৃতীয় ম্যাচটিও জমিয়ে তুলেছিলেন অ্যারন জোন্স-সৌরভ নেত্রবালকাররা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি সিরিজে বাংলাদেশকেও ২-১ ব্যবধানে হারিয়েছিল মার্কিনিরা। সবমিলিয়ে সেখানকার ক্রিকেটে বইছে সুবাতাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com