বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

ভৈরবে রেলসেতুর উপর কোরবানীর গরু, আধা ঘন্টা বিলম্ভে ছেড়ে যায় ট্রেন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেল সেতুর উপর রেললাইনে কোরবাণীর গরুর পা আটকে যাওয়ায় আধা ঘন্টা বিলম্ভে ছেড়ে যায় পর্যটকবাহী আন্তনগর ট্রেন। ট্রেনের চালকের সতর্কতায় তখন প্রানে বেচে যায় আটকে যাওয়া গরুটির প্রান। প্রায় আধা ঘন্টা পর এলাকা বাসীর চেষ্টায় গরুটিকে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি সর্তকতার সহিত রেলসেতু অতিক্রম করে। আজ সকাল ৮ টা ৪০ মিনিটে ভৈরব রেলওয়ে ব্রীজের উপর এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদশীরা জানায়, আজ বুববার ঢাকা চট্রগ্রাম ডাউন লাইনের পাশে গোরবানীর পশুর হাট বসেছিল। এই সময় ওখান থেকে একটি বড় আকারের কোরবানির গরু ছুটে রেললাইনের উপর দিয়ে দৌড়াতে থাকে। মেঘনা নদীর উপর শহিদ হাবিলদার আঃ হালিম সেতুর উপরে উঠে রেললাইনে গরুটির পা আটকিয়ে যায়। এই সময় ঢাকা থেকে কক্সবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ব্রীজে উঠতে গিয়ে দেখতে পান লাইনের উপর একটি গরু দাড়িয়ে আছে। এ সময় ট্রেনের চালক হার্ডব্রেক করে ট্রেনটি থামিয়ে দেয়। এতে করে গরুটি রক্ষা পায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটিও। পরে এলাকাবাসী দৌড়ে ঘটনাস্থলে গিয়ে গরুটি ব্রিজের পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি  সতর্কতার সহিদ সেতু অতিক্রম করে।

সাধন চন্দ্র বর্মন বলেন ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায়,ট্রেনটি ওখানে দাঁড়িয়ে যায়।পড়ে গরু সরিয়ে নিলে আধা ঘন্টা পর ট্রনটি সেতু অতিক্রম করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS