1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ফিরে এলো কোকাকোলার সেই বিজ্ঞাপন

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০.৪০ পিএম
  • ২১৩ Time View

কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার বাংলাদেশি নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল বলে মনে করা হলেও আদতে তার কিছুই ঘটেনি। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যার পর থেকে আবারও সমালোচিত সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার দুপুরের পর থেকে এক মিনিটের ওই বিজ্ঞাপনটি ইউটিউবে দেখা যাচ্ছিল না। এতে প্রায় সবাই ধরে নিয়েছিলেন, সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা।

তবে, সন্ধ্যার পর থেকে আবারও সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাওয়ার পর থেকে মনে করা হচ্ছে, সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি ‘প্রাইভেট’ করে রাখা হয়েছিল। পরে আবার ‘পাবলিক’ করে দেয়া হয়।

একইসাথে ওই বিজ্ঞাপনে যাতে আর কেউ মন্তব্য করতে না পারেন, সেজন্য কমেন্ট বক্স বন্ধ রাখা হয়েছে। রাত সোয়া ১০টা পর্যন্ত ওই ভিডিওটি ৩ লাখ ৩২ হাজার বার দেখা হয়েছে। 

সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশকিছু পণ্যের সঙ্গে কোকাকোলাও বয়কটের আহ্বান জানানো হয়। এরপর নতুন তৈরি বিজ্ঞাপনে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়- বার্তা দিয়ে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই এবার শুধু কোকাকোলা না, যে দোকানে এই পণ্যটি বিক্রি করবে সেই দোকানও বয়কটের ডাক দেন।

এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 এদিকে বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু।

সমালোচনার মুখে জীবন এক ফেসবুক পোস্টে বলেন, ‘বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র।’

তার দাবি, ‘ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকারবিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। বিজ্ঞাপনে আমি কোথাও ইসরাইলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

অন্য এক পোস্টে অভিনেতা শিমুল বলেন, ‘আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুলত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com