1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

চরাঞ্চলে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ২৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চরাঞ্চলের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং সুইস কন্টাক্ট বাংলাদেশ।

এ উৎকর্ষমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত রবিবার (৯ জুন ২০২৪) সুইস কনট্যাক্টের আওতাভুক্ত মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্পের সঙ্গে যৌথ ভাবে রংপুরের গংগাচড়া উপজেলায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজো বিষয়ক উপদেষ্টা জনাব সুধাংশু শেখর বিশ^াস-এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের এর নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মধুসূদন বণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক জনাব আব্দুল আওয়াল-সহ প্রতিষ্ঠান সমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী চরাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা বিষয়ক সম্যক ধারনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com