1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

আর্জেন্টিনার জয়ের নায়ক ডি মারিয়া

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৭০ Time View

ইনজুরির সঙ্গে মেসির লড়াইটা পুরনো। সুস্থ হয়ে উঠলেও গুরুত্বপূর্ণ ম্যাচ বাদে তাকে পুরো ম্যাচে খেলাচ্ছে না ক্লাব কিংবা জাতীয় দল। কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচেও নামলেন বদলি হিসেবে। তবে তার আগেই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। তার একমাত্র গোলে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম মিনিট থেকেই ডি মারিয়া এবং জুলিয়ান আলভারেজকে দেখা যায় হাই প্রেস করে আক্রমণাত্মক ফুটবল খেলতে। অন্য দিকে রক্ষণ জমাট করে আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করে ইকুয়েডর।

আর্জেন্টিনা প্রথম সুযোগটি পায় ম্যাচের ১৯ মিনিটে, দুই মিনিটে বাদে আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৩০ মিনিটে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এবারও হতাশ হতে হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের। গোল না পেলেও একের পর এক আক্রমণ করে যায় তারা। ফলাফল আসে ম্যাচের ৪০তম মিনিটে।

রুদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান রোমেরো পাস দেন ডি মারিয়াকে। দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কোপা আমেরিকার পর অবসর নিতে যাওয়া এই উইঙ্গার। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিলেন এ আর্জেন্টাইন তারকা। তবে ফ্রি-কিকে তার শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সাইডলাইনের কাছাকাছি জায়গায় গা গরম করতে দেখা যায় মেসিকে। ৫৬ মিনিটে দর্শকদের হর্ষধ্বনির মধ্যেই ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে চেনা চেহারায় ছিলেন না। শেষ পর্যন্ত এক গোলের লিড  ধরে রেখে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com