1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা ইতিহাসে প্রথম, শুল্ক-কর আদায়ে ঘাটতি ছাড়াল এক লাখ কোটি টাকা দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার-৩ কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রায় ২৬ রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় – যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

দুয়ার সার্ভিসেসের কিউআইও অনুমোদন

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.০২ পিএম
  • ২০২ Time View

কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করার অনুমোদন পেয়েছে দুয়ার সার্ভিসেস পিএলসি। কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত।

রোববার (৯ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও আবেদন অনুমোদন করা হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার,ডি-কুরিয়ার, কল সেন্টা ও ট্র্যাকিং সিস্টেম, এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com