1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
সিআরআর বজায় রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইল ১০ হাজার কোটি টাকার সহায়তা বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ‘উলিপুর নারী উদ্যোগ’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৭.৪৪ পিএম
  • ১৬৩ Time View

লক্ষীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌপুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। রবিবার ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।

নৌপুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নৌপুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌঁছালে ছয়টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এসময় ৬০ জনের জেলেদের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, জেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নেয়ার পথে মারা যান।

সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com