1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ভৈরবে উপজেলায় চেয়ারম্যান হিসেবে আবুল মনসুর বিজয়ী

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ৩৯৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে  কাপ-পিরিচ প্রতীকের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর। তিনি ১৫ হাজার ৭৭৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

বুধবার (৫ জুন) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল  বেসরকারিভাবে রাতে ঘোষণা করেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এর আগে ভৈরব উপজেলার ৯২টি ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিচ) পেয়েছে ৪৮ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট। 

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন (মাইক) ৪১ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণ আল আজাদ (উড়ো জাহাজ) পেয়েছেন ৩৭ হাজার ৭০২ ভোট। 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা ইয়ামিন (ফুটবল) ৫৬ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম (হাঁস) পেয়েছেন ২০ হাজার ৫৫৫ ভোট এবং সাবিহা মাহবুব প্রভা (কলস) পেয়েছেন ১৭ হাজার ২৩৬ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com