1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১০.২৯ এএম
  • ১৭৯ Time View

চট্টগ্রামের দায়েরকৃত একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ জুন) দুপুরে চট্টগ্রামের যুগ্ম-মহানগর জজ মো. মহিউদ্দীন এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ জানান, ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হামজার বাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ এই মামলাটি করেছিলেন।

বাদীর আইনজীবী শাহরিয়ার তানিম বলেন, মামলার শুরু থেকেই রাসেল-শামীমা দম্পতি আদালতে অনুপস্থিত ছিলেন। আজ রোববার তাদের অনুপস্থিতিতে মামলার রায় দিয়েছেন বিচারক।

সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় ভুক্তভোগী জসিম বাদী হয়ে ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। আজ আদালত এই রায় দেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। গত ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com