1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিলিভার

বিদেশে যাওয়ার স্বপ্নপূরণ হলো না তানভিরের

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ২.৩৬ পিএম
  • ৩০১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুতে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে তানভির মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (৩১ মে) বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ তানভির ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মেরাজ মিয়ার ছেলে। 

খবর পেয়ে নৌ-থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ তানভিরকে খোঁজতে মেঘনা নদীতে তল্লাসী চালায়। কিন্তু রাত হয়ে যাওয়াতে প্রথম দিনের তল্লাসী সমাপ্ত করা হয়। 

নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ তানভির মিয়া শুক্রবার (৩১ মে) ভোর ৪টায় মালয়েশিয়ার উদ্দেশ্য যাওয়ার ফ্লাইট ছিল। অনিবার্য কারণে ফ্লাইটটি মিস হয়। বাবার সঙ্গে গত বৃহস্পতিবার ঢাকায় এসে ছিল তানভির। আগামী ৭ জুন আবারো মালয়েশিয়া যাওয়া তারিখ জানান দালাল পক্ষ। তাই বাবা সঙ্গে বাড়িতে ফিরে যাচ্ছিলেন তানভির। ৩টায় উপকূল এক্সপ্রেস ট্রেনে উঠেছিল। ‘চ’ বগিতে বাবার পিছনে বসে ছিল তানভির। ভৈরব মেঘনা রেল ব্রীজ অতিক্রম করার সময় বাবা জানতে পারেন তার ছেলে গাড়ি থেকে পড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবারে ছোট ছেলে তানভির। বাবা মেরাজ মিয়া একজন মুদি দোকানী। পরিবারে তানভিরের একজন বড় বোন রয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে তানভির। লেখা পড়ায় মনোযোগী না হওয়ায় বাবার সঙ্গে মুদি দোকান চালাতো। স্বপ্ন ছিল প্রবাসে যাবে। শুক্রবারে (৩১ মে) তানভিরের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। কিন্তু আজ যেতে পারেনি। আমরা একই গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে অনেক গরম ছিল। সে সিট ছেড়ে বাতাস পেতে ট্রেনের দরজার পাশে বসেছিল। অনেক ভিড় ছিল গাড়িটিতে। হঠাৎ একজন যাত্রী বললো তানভির অসাবধানতায় হঠাৎ মেঘনা নদীতে পড়ে যায়। পড়ার সময় ব্রীজের রডের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে পড়েছে। 

এ বিষয়ে নিখোঁজের বাবা মেরাজ মিয়া বলেন, আমার পিছনের সিটে বসা ছিল তানভির। আমি বুঝতেই পারিনি ছেলেটা কিভাবে দরজার পাশে গেল কিভাবে পড়ে গেল। আমি কি জবাব দেবো তার মা ও বোনের কাছে। ছেলের স্বপ্ন ছিল বিদেশ যাবে। আজ আমার ছেলেই হারিয়ে গেল।

এ বিষয়ে ভৈরব নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থালে যায়। নিখোঁজ যুবককে খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com