বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ভৈরবে ঢাকা কাচ্চি ডাইনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ভৈরবে দুই পা খণ্ডিত বৃদ্ধের মরদেহ উদ্ধার ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসছে ‘মোয়ানা টু’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৫ Time View

ডিজনির অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’র অ্যানিমেটেড সিকুয়েল পর্দায় আসছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মোয়ানা টু’র টিজার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডেভিড জি ডেরিক জুনিয়র পরিচালিত সিনেমাটিতে আগের মতোই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। টিজারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে মোয়ানাকে।

এসময় মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে। টিজারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌছাতে দেখা যায়।

এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।

এদিকে অ্যানিমেটেড সিকুয়েল ছাড়াও ডিজনি লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও রিমেক করছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন থাকবেন, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

২০১৬ সালে মুক্তি পায় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’। সিনেমাটি পরিচালনা করেছিলেন রন ক্লেমেন্টস এবং জন মুস্কার। পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি। এক পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS