1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১-৭ জুন)

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১১.২০ এএম
  • ২১৮ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পেশাগত উৎকর্ষতা বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।মানসিকভাবে চাঙা থাকার জন্য  রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন।  চাকরি ও পেশাগত  বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্য বিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): অফিসিয়াল নিয়মকানুন সম্পর্কে সচেতন হোন। পারিবারিক জীবনে পারস্পরিক সমঝোতা ও সহমর্মিতা বাড়ান। স্বাস্থ্য সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত  সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। মানসিক অস্থিরতা থাকবে। কেনাকাটায় প্রতারিত হতে পারেন। প্রেমে সতর্ক থাকুন। বিদেশ যাত্রায় বিলম্ব হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। আর্থিক অনিশ্চয়তা বাড়বে। পাওনা টাকা আদায় হতে কষ্টকর হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়। আপনজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কাজকর্মে নতুন উৎসাহ-উদ্দীপনা পাবেন। প্রেমের ক্ষেত্রে মান-অভিমান হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। লেনদেনের ক্ষেত্রে আর সতর্ক হওয়া উচিত। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রেমে সফলতা পাবেন। কর্মস্থলে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনা বাড়বে। সামাজিক সুনাম বাড়বে। নিজের উপর আত্মবিশ্বাসী হোন। রোমান্টিক বিষয়ে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসায়িক জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): উত্তেজনা প্রশমন করা খুব দরকার। আর্থিক বিষয় আপনার অনুকূলে থাকবে। পেশাগত সফলতা পাবেন। সবার সঙ্গে সংযত আচরণ করুন। নানামুখী চাপ বাড়বে। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। আপনার পরিচিত পরিমণ্ডলে আপনার সুনাম বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সবার সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে করুন, অন্যথায় সমস্যায় পড়তে হবে। কুৎসা ও কান কথাকে প্রশ্রয় দেবেন না।অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন। পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগান, সফলতা আপনার করায়ত্তে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রিয়জনের সাথে ইতিবাচক মনোভাব পোষণ করুন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): লক্ষ্য অর্জনে সফলতা পাবেন। পেশাগত কাজে কঠোর পরিশ্রম হবে। নেতৃত্বে সফলতা পাবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। কর্মসূত্রে ভ্রমণ হবে। প্রিয়জনের সঙ্গে গভীর আন্তরিক সম্পর্ক বজায় থাকবে। সময় সম্পর্কে সচেতন হোন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানবতামূলক কাজে সম্পৃক্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): গৃহ ও পরিবারকে প্রয়োজনীয় সময় দিন। অর্থ প্রাপ্তিযোগ শুভ। ব্যবসায়িক কার্যক্রম শুভ। প্রেমে জটিলতা বাড়তে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে না। গোপনীয়তায় বজায় রাখুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com