1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পূর্বাচল আমেরিকান সিটির কর্মকর্তা নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩২০ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পূর্বাচল আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার আবু বক্বর ভূইয়া পায়েল (৫৩) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক  ট্রাকটি জব্দ করেছে।

বৃহস্পতিবার (৩০মে) সকালে সড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত আবু বক্বর ভূইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন গোয়ালদী এলাকার আবু ইউসুফের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশের এসআই রিপন কুমার হালদার জানান, সকাল পৌনে ৯ টারদিকে নিজ বাড়ী সোনারগাঁয়ের গোয়ালদী থেকে মোটরসাইকেল যোগে রূপগঞ্জের কাঞ্চনে পূর্বাচল আমেরিকান সিটিতে আসার পথে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল নীল ভিটা এলাকায় পৌছেলে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়।

এসময় মোটরসাইকেল আরোহী আবু বক্কর ভূইয়া পায়েল গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্থ  মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com