1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

হরিপুরে লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.২০ এএম
  • ২১২ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আঁধারে বিপ্লব নামের এক কৃষকের প্রায় ৪বিঘা জমির লাউ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় জালিসহ ৮/৯লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই কৃষকের। গতকাল শনিবার দিবাগত ভোর রাতে উপজেলার ধীরগঞ্জ ইউনিয়নের নারগুন গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক বিপ্লব জানান, আমি অতি দরিদ্র কৃষক। প্রতিবেশী মৃত তমিজ উদ্দিনের ছেলে বদিউজ্জামানের কাছ থেকে ২বিঘা ও বকুয়া গ্রামের আবু তাহেরের কাছ থেকে ২বিঘা মোট ৪বিঘা জমি লিজ নিয়ে শীতকালিন সবজি হিসেবে ওই জমিতে লাউ চাষ করি। প্রতিদিনের মতো গতকাল শনিবার ভোর ৫টা ৪৫মিনিটে গাছ থেকে লাউ সংগ্রহের জন্য লাউয়ের ক্ষেতে যাই ।

সেখানে গিয়ে দেখি পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল, জিএম, মুন্না, সোহাগ, বদিউজ্জামানসহ আরো অজ্ঞাত ৪/৫জন ধারালো অস্ত্র নিয়ে জমির লাউ গাছ ও লাউ কর্তন করছে। আমি বাধা দিতে গেলে বদিউজ্জামানের হুকুমে তার দুই ছেলে জুয়েল ও জিএম হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে।

তারা আমার বর্গাকৃত ৪বিঘা জমির সমস্ত লাউ কর্তন করে প্রায় ৮/৯লাখ টাকার ক্ষতিসাধন করেছে। প্রতিবেশী তোফায়েল হোসেন জানান, আমার বাড়ির পাশেই তার বাড়ি। সে অন্যের জমি লিজ নিয়ে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে। আমি এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হরিপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com