1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

মেট্রোরেল চলাচলের সময় পরিবর্তন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০.৫২ এএম
  • ২৪৮ Time View

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেট্রোরেলে যে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হয়েছিল সেই ত্রুটি যেন সারছেই না। প্রতিদিনই নানা সমস্যার কারণে বন্ধ থাকছে নগরবাসীকে স্বস্তি দেয়া এই বাহন। এবার অনিবার্য কারণ দেখিয়ে মেট্রো চলাচলের সময়েও পরিবর্তন আনল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ মে) দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

এরপরই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, অনিবার্য কারণবশত আজ বৃহস্পতিবার (৩০ মে) মেট্রোরেল ১৫ মিনিট পরপর চলাচল করবে। মেট্রোরেল চলাচলের সময় পরিবর্তন হলে পরে আবারও জানানো হবে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার (২৭ মে) দফায় দফায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল। বুধবার (২৯ মে) সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থেমে যায় মেট্রোরেল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকালেও একই সমস্যা দেখা দেয় মেট্রোরেলে। খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এসময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com