1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

মেসির গোলের পরও হারল মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০.২৫ এএম
  • ১৯৮ Time View

লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখল ইন্টার মায়ামি। সবশেষ ম্যাচটি মেসি-সুয়ারেজকে ছাড়াই জয় পেলেও, বৃহস্পতিবার (৩০ মে) ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল। মায়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকে।

আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেজ এবং টেলর নিয়ে আক্রমণ সাজিয়েও প্রত্যাশিত ফল পাননি মায়ামি কোচ তাতা মার্টিনো। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মায়ামিকে।

ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আবারও বল নিজেদের দখলে রাখে মায়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে আরও এক গোল করে মায়ামিকে বিপদে ফেলে দেন। কিন্তু তার তিন মিনিট পরই এক গোল শোধ দেয় মায়ামি।

বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মায়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোন দল।

আটালান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মায়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মায়ামির পয়েন্ট ৩৪। অপরদিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটালান্টা। মায়ামির পরবর্তী ম্যাচে আগামী মাসের ২ তারিখ সেইন্ট লুইসের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com