1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় পরী

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ১১.০৫ এএম
  • ১৯৩ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তিনি কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এখন। কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা রয়েছে বেশ সরব ভাবেই। পুত্রকে নিয়ে কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দেখা যায় পরীকে। এবার কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় তাকে দেখা গেছে।

কখনও বৃষ্টিতে একা একা আবার বোনদের নিয়ে সরিষা ক্ষেতে উড়ে যান পাখির মতো। আবার প্রজাপতি হয়ে ফুলেদের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই চিত্রনায়িকা। প্রকৃতিরর মায়ায় তিনি যে ভেসে বেড়ান সেই ছবি শেয়ার করেন দর্শক ভক্তদের সঙ্গেও।

এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

মঙ্গলবার (২৮ মে) পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’

ছবিতে দেখা যায়, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা।

প্রসঙ্গত, বর্তমানে পরীমণি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। বেশ কয়েকদিন ধরেই সিরিজিটির শুটিংয়ের লোকেশন থেকে ছবি দিচ্ছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com