1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

২৬ মে আন্তর্জাতিক হকার দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২৪০ Time View

পুনর্বাসনের দাবিতে হকার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক হকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে পুনর্বাসনের দাবিতে হকার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পুনর্বাসন ছাড়াও হকার উচ্ছেদ করা চলবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র হকারদের বার বার প্রতিশ্রুতি দিলেও আজঅব্দী কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে হকাররা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজ ২৬ মে, রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমাবেশে সভাপত্বি করেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন হকার নেতা কামাল সিদ্দিকী, খোকন মজুমদার, আবুল কালাম জুয়েল, এম এ খায়ের, মোঃ রফিক, আবুল বাশার নশু মিয়া, বাদল মিয়া, আজিজা সুলতানা, বিউটি বেগম, আবুল কালাম প্রমুখ।

সমাবেশে হকার নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বার বার হকারদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটপাত থেকে হকার তুলে নিয়ে বায়তুল মোকাররমের পূর্ব গেইট, গুলিস্তানের মার্কেটসমূহের আন্ডারগ্রাউন্ড এবং বঙ্গবাজারে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় হকাররা উল্লেখিত স্থানে পুনর্বাসিত হবে। এ ব্যাপারে উদ্ভুত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব মাননীয় মেয়র ও কর্তৃপক্ষকে বহন করতে হবে। হকার নেতৃবৃন্দ মতিঝিল আইডিয়াল হকার হলিডে মার্কেটে অসহনীয় জবরদস্তিমূলক চাদাবাজির ক্ষোভ প্রকাশ করেন। এখানে চাদাবাজের শীর্ষ নেতা হিসেবে খ্যাত মোল্লাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com