1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা “ভূমি, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠী: ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে” শীর্ষক এক গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক

কর্তৃত্ববাদী দুঃশাসন হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২.৩২ পিএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র প্রতিষ্ঠা, কর্তৃত্ববাদী দুঃশাসন হটানো, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা, জ্বালানি—বিদ্যুৎ—নিত্যপন্যসহ সকল মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ১৫ বছর ধরে কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে। দেশে আজ গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই। দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জ্বালানি—বিদ্যুৎ—নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষক—শ্রমিক—মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। এ থেকে উত্তরণে দল—মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামতে হবে।

তারা বলেন, ভোটাধিকার হরণকারী এ সরকার রাষ্ট্রীয় বাহিনী ও ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করছে।

নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশের শিল্পকারখানা স্থাপন হচ্ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশ করে পাচারকৃত অর্থ দেশে এনে পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com