1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ

সাংবাদিকরা সহায়তা করলে আদালতে মামলা কমবে

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ৫.০১ পিএম
  • ২৪৬ Time View

‘এখন মানুষ তুচ্ছ বিষয় নিয়ে আদালতে মামলা করে। ফলে মামলা জট ও দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়। এক্ষেত্রে সাংবাদিকরা সচেতনতা সৃষ্টি করে সহায়তা করলে এসব মামলা কমে যাবে।’

বুধবার (২২ মে) সকালে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি আরও বলেন, আইন পেশাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আইন পেশা একটি মহান পেশা। দ্রুত সময়ের মধ্যে মামলা যেন নিষ্পত্তি হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে আইনী পরামর্শ দিয়ে বোঝাতে হবে।

এর আগে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন এবং গাছের চারা রোপণ করেন।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর।

এসময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com