1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

৯৬ হাজার পদের বিপরীতে আবেদন পড়ল মাত্র ২৩ হাজার

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ২.১০ পিএম
  • ৩১৩ Time View

দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পদ শূন্য রয়েছে ৯৬৭৩৬টি। এসব শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ হাজারেরও কম। আবার এ আবেদন থেকেও বাদ পড়বেন অনেকেই। ফলে চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতায় ৭৫ শতাংশের বেশি শিক্ষকের পদই ফাঁকা থাকবে।

সোমবার (২০ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তিতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক সুপারিশ থেকে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন।

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পেরেছেন। তবে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ অধিকাংশ প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেছেন। ফলে আবেদন কমেছে। আবার ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও বয়স শেষ হয়ে যাওয়ায় অনেকেই আবেদন করতে পারেননি। এটিও আবেদন কম হওয়ার আরেকটি কারণ।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর। এটি ৫ম গণবিজ্ঞপ্তিতে কার্যকর করা হয়েছে। এর ফলে বয়স ৩৫ বছর না হলেও অসংখ্য প্রার্থী আবেদন করতে পারেননি।

এদিকে ৫ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আবেদনগুলো খুঁজে বের করার ওপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। গত ৯ মে আবেদন শেষ হয়েছে। চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com