1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

তাপপ্রবাহে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২২২ Time View

দেশে চলমান মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক পর্যায়ের স্কুল পরিচালনার ক্ষেত্রে জরুরি কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন, সে বিষয়টি নিশ্চিতের কথা বলা হয়েছে।

রোববার (১৯ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখতে বলা হয়।  এছাড়া শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা ও শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে মাউশি।

শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার কথাও বলেছে মাউশি।  

এছাড়া প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা ও শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিতেও নির্দেশনা দেয়া হয়েছে।

মাউশির দেয়া নির্দেশনায় বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন সে বিষয়টি নিশ্চিতেও প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com