শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ঔষধের দাম কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩২ Time View

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নাগরিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৯ মে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে রেলওয়ের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, পানি, ঔষধসহ নিত্যপণ্যের উর্দ্ধমূল্যের প্রতিবাদে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, পরিচালক হুমায়ুন কবির, প্রদীপ কুমার পাল, রেজাউল করিম, সদস্য এস এ আলমগীর, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, হিউম্যান রাইট্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ রমিজ উদ্দিন রুমি, মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এর সভাপতি মোঃ মিজানুর রহমান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, সোসাইটির নারী সদস্য শাবনাজ আক্তার সাহানা প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার, জীবন রক্ষাকারী ঔষধের দাম, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান এবং এই মূল্য বৃদ্ধির সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তীব্র তাপদাহে অতিষ্ট পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন

উক্ত কর্মসূচির পূর্বে দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ট মেহনতি, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ পথচারীদের মাঝে সামান্য স্বস্তি ফিরিয়ে দিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS