বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাদেশের তৈরি পোশাকে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৬৩ Time View

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে সম্প্রতি বাংলাদেশি পোশাক কারখানা এমবিএম এর তৈরি জি-স্টার প্যান্ট পরতে দেখা গেছে।

বাংলাদেশে তৈরি পোশাক ফ্যাশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যেতে দেখে বিজিএমইএ গর্বিত।

মরহুম মাহমুদুর রহমান এমবিএম গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং তিনি বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত।

বর্তমানে ওয়াসিম রহমান এমবিএম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।

বাংলাদেশ ১৬০টিরও বেশি দেশের কোটি কোটি মানুষের মধ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ পোশাকের জন্য একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে বিশ্বস্ত এবং শক্তিশালী অবস্থান অর্জন করেছে।

বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, কর্মী ও উদ্যোক্তাদের প্রতিশ্রুতি এবং শ্রেষ্ঠত্বের জন্য ক্রমাগত প্রচেষ্টা বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

যত্ন ও গুণমানের সঙ্গে বাংলাদেশে তৈরি পোশাক সারা বিশ্বের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে।

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি বিশ্বমানের সমার্থক হয়ে উঠেছে। যা সন্দেহ ছাড়াই বিশ্বাস করা যায়।

বাংলাদেশের পোশাক শিল্প পরিবেশগত টেকসইতার ক্ষেত্রেও দৃষ্টান্তমূলক অগ্রগতি করেছে। দেশটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সবুজ পোশাক কারখানায় রয়েছে।

নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি দেশের পোশাক শিল্পটি বিশ্বব্যাপী ব্র্যান্ড এবং ক্রেতাদের চাহিদা মেটাতে এর পণ্যগুলোকে বৈচিত্র্যময় করার এবং সক্ষমতা গড়ে তোলার দিকেও ক্রমবর্ধমানভাবে মনোনিবেশ করছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা আমাদের পোশাক শিল্পের জন্য গর্বিত। যেটি শুধু বাংলাদেশের আর্থ-সামাজিক রূপান্তরই নয়, লাখ লাখ মানুষকে দারিদ্র্যের অতল গহ্বর থেকে তুলে আনতে, নারীর ক্ষমতায়নে, মেয়েদের শিক্ষার পথ প্রশস্ত করতে অপরিসীম অবদান রেখেছে। এবং বিশ্বে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড তৈরি করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS