1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার আগামী ৩১ মে

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ৬.১৮ পিএম
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আমেরিকার প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ অধ্যাপক ড. ডিন অর্নিশ উদ্ভাবিত, ভারতের খ্যাতিমান হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড় বিকশিত SAAOL (Science And Art Of Living) চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে প্রচলন করেছেন, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান। ‘সাওল হার্ট সেন্টার’ বিশ্বে ১৩২টি শাখার মাধ্যমে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসা দিচ্ছে। বিশ্বের আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টারের বাংলাদেশ শাখা — ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লি.’ বিনা রিং, বিনা অপারেশনে দেশের কয়েক লক্ষ মানুষকে হৃদরোগ মুক্ত রেখেছে। 

‘সাওল হার্ট সেন্টার (বিডি) লি.’—এর উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়—এমডি’র ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে, ২০২৪ শুক্রবার, সকাল ৮টায়, বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’। এই উপলক্ষে আজ ৫ মে, ২০২৪ রবিবার, বেলা ১১টায়, সাওল হার্ট সেন্টার (বিডি) লি.—এর ‘কাজল মিলনায়তনে’ অনুষ্ঠিত হয়ে গেল ‘সাংবাদিক সম্মেলন’। সেমিনার নিয়ে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.—এর চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, ‘এই জাতীয় সেমিনারটি করোনাত্তর প্রথম সেমিনার হবে। এর আগেও ২০১৯ সালে হওয়া ১৮তম জাতীয় সেমিনারে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেমিনারে যোগ দিয়েছিলেন।’

সেমিনারটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রবেশের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে সংস্থাটি। ২১০০ টাকা প্রদানের মাধ্যমে অনলাইনে এবং সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রাঞ্চ অফিস থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আজ থেকে অনলাইনসহ ৩টি শাখায় রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানান।

সরাসরি রেজিস্ট্রেশন করতে যোগাযোগ: ঢাকা অফিস: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১; চট্টগ্রাম অফিস: বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়।

মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২ এবং সিলেট অফিস: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০। 

অনলাইনে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন: https://getsetrock.com/সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: saaol.com.bd 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সেমিনারের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক এমপি নুরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আরবান হেলথের সাবেক পিডি আব্দুল হাকিম মজুমদার, সিনিয়র সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক স্বাস্থ্য সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান, প্রকাশক ওসমান গনি, জনস্বাস্থ্য বিশারদ ডাঃ আবু জামিল ফয়সাল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার হোসেন পাঠান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এসইভিপি এহ্সানুল হক চৌধুরী সেলিম, অ্যাডভোকেট সোহেলী পারভিন ইতি প্রমুখ। সেমিনারের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের চেয়ারম্যান কবি মোহন রায়হান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com