1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

রংপুর এক্সপ্রেস: বিকেল ৪টায়ও ছাড়েনি সকাল ৯টার ট্রেন

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ৫.১৭ পিএম
  • ২৪১ Time View

গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার কমলাপুর স্টেশন থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের সব ট্রেন বিলম্বে ছাড়ছে। এর মধ্যে রংপুর এক্সপ্রেস প্রায় সাত ঘণ্টা বিলম্বে রয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের এই ট্রেন ঢাকা ছাড়েনি বিকেল ৪টায়ও।

গতকাল শুক্রবার (৩ মে) গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল থেকে সব ট্রেনই দেরি করে ছাড়ছে। 

আজ শনিবার কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে ছাড়ছে। এখনও লাইন পুরোপুরি ঠিক হয়নি। সকাল থেকে এই রুটে আটটি ট্রেন ছেড়ে গেছে আর সবগুলোই বিলম্বে চলছে।

কমলাপুর স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেন বিলম্বে ছাড়ায় ছুটির দিনেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। রংপুরগামী ট্রেন সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত ছাড়তে পারেনি ট্রেনটি। এতে করে অনেক নারী শিশু ক্লান্ত হয়ে স্টেশনে ঘুমিয়ে পড়েছে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমেছে। স্টেশনের ভেতরে ও প্ল্যাটফর্মে যাত্রীদের যেখানে বসার জায়গা আছে, সেখানে কোনো আসন খালি নেই। সন্তান ও স্বজন নিয়ে কেউ বসে আছেন, কেউবা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন বসার জায়গা না পেয়ে। স্টেশনের ভেতর অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বগুড়ার সান্তাহার যেতে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন শফিকুল। সকাল ৯টায় ট্রেন ছাড়ার কথা ছিল। স্ত্রী ও মেয়ে নিয়ে সকাল আটটার মধ্যেই কমলাপুর স্টেশনে চলে আসেন। কিন্তু সারাদিন ট্রেন না ছাড়ায় ঘরমে ফ্ল্যাটফর্মে ঘুময়ে পড়েছে স্ত্রী ও মেয়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তিনি।

জানা যায়, সাধারণত দিনে ৫৩টি ট্রেন কমলাপুর স্টেশনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যায়। তবে জয়দেবপুর দুর্ঘটনার কারণে গতকাল থেকে সব ট্রেনই দেরি করে ছাড়ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com