1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির পানি ও স্যালাইন বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১১.৪৯ এএম
  • ১৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২ মে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে দেশে চলমান তিব্র তাপদাহে অতিষ্ট মেহনতি, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ পথচারীদের মাঝে সামান্য স্বস্তি ফিরিয়ে দিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে নগরীতে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকির হোসেন। এসময় সোসাইটির নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম ও পরিচালক হুমায়ুন কবির, প্রদীপ কুমার পাল, মোঃ রেজাউল করিমসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলন, গোলাম মোস্তফা দ্রুব, রাজু হামিদ, মর্তুজা সাঈদ টিসু, সাখাওয়াত মঈন চৌধুরী, লায়ন মনোয়ারা বেগম, সুজন মাহমুদ। সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, কাজী ফখরুল ইসলাম, এস এ আলমগীর, মোঃ ফরহাদ হোসেন, বদিউল আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন কর্মসূচির উদ্বোধন করে বলেন, দেশে চলমান তীব্র তাপপ্রবাহে দেশবাসী অতিষ্ট। বিশেষ করে খেটে খাওয়া মেহনতি, দিনমজুর, রিক্সা-ভ্যান চালক ও সাধারণ মানুষদের সামান্য স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি।

তিনি বলেন, রাজধানী ঢাকার গাবতলি, মিরপুর-১০, মহাখালী ও জাতীয় প্রেসক্লাবের সামনে সোসাইটির নেতৃবৃন্দ প্রায় ৪ হাজার বোতল বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com