1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

মেহেন্দিগঞ্জ ট্রলার ডুবি মা ও মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৪.১৩ পিএম
  • ২২৬ Time View

টি তুহিন,বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  এতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
মৃতরা হলেন- মা মাহিনূর বেগম (৫৫) ও মেয়ে নাছরিন বেগম (২৫)।


তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিল।

পথিমধ্যে গজারিয়া পৌঁছালে নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। তিনি আরো জানান, ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্ট গার্ডের টিম এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। এছাড়াও ৪ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।ওসি আরও জানান, ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com